দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।
নিহত আকিব ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া এলাকার মোহাম্মদ আনিসের ছেলে।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। পরদিন সকালে আহত অবস্থায় কে বা কারা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে আকিবকে দেখতে পান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, যুবকের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত যে বা যারাই থাকুক, তদন্তে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
যে আই